→ ২০৪ কারখানায় ছুটি, ৯টি অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা → সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের, ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুঁশিয়ারি→ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী→ সাত ব্যাংকের লোকসান ১৫ হাজার কোটি টাকা→ আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার
No icon

৫ আগস্ট থাকবে সরকারি ছুটি

ছাত্র-জনতার আন্দোলনের স্মরণে প্রতিবছর ৫ আগস্ট সরকারি ছুটি হিসেবে পালিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।   বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।ফারুকী বলেন, জুলাই গণঅভ্যুত্থান ঘিরে আগামী ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে, চলবে ৫ আগস্ট পর্যন্ত। আগামী সোমবার বিস্তারিত জানানো হবে। ১৪ জুলাই থেকে মূল আয়োজন চলবে। আন্দোলনে যেভাবে দেশ ঐক্যবদ্ধ হয়েছিল, সেভাবে কর্মসূচি করা হবে।সাংস্কৃতিক উপদেষ্টা আরও বলেন, এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি পালন করা হবে। আগামী রবিবার উপদেষ্টা পরিষদ বৈঠকে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন দিবস জাতীয় দিবস হিসেবে সিদ্ধান্ত নেওয়া হবে।