ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগনএকাদশে চূড়ান্ত ভর্তি শুরু আজ, জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ জনঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধপাঁচ গাড়িতে আগুন, আট ককটেল বিস্ফোরণ, ৩৪০ চেকপোস্টঅপ্রতিম হত্যার রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন
No icon

তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।এদিকে গতকাল রবিবার চট্টগ্রামের সীতাকুন্ডে দেশের সর্বোচ্চ ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।সারা দেশে আজ সোমবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এছাড়া আগামীকাল মঙ্গলবার দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরদিন বুধবারও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, দিন এবং রাতের তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে।