১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীঈদুল ফিতরে ছুটি বাড়তে পারেসরকারি ব্যয়ের ৫৮ শতাংশই বেতন, সুদ ও ভর্তুকিতেহরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজারএনসিপির আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
No icon

এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টি এম জোবায়েরকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তার স্ত্রী ফাহমিনা মাসুদকেও একই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।  

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিন রোববার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পরিদর্শক আমির হোসেন।