গাবতলী বাস টার্মিনাল ফাঁকা, যাত্রীর দেখা নেইসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতরকমলাপুরে যাত্রীর চাপ কমেছেঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতিঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস
No icon

বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসানের আবেদন খারিজ

শেষ মুহূর্তে ঋণখেলাপির তালিকা থেকে বের হওয়ার চেষ্টা করছেন কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। গতকাল বুধবার তিনি আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালতে আবেদন করেন। তবে শুনানির পর আদালত তাকে ঋণখেলাপি হিসেবেই বহাল রাখে।

চেম্বার বিচারপতি আদেশে মামলার রুলটি আগামী দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশনা দেন। এর ফলে আইন অনুযায়ী আসন্ন নির্বাচনে মঞ্জুরুল আহসান মুন্সীর অংশগ্রহণ এখনো অনিশ্চিত ।