→ এআই মানবজাতির জন্য হুমকি হতে পারে মনে করেন ৭৩ শতাংশ মার্কিনী→ ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’→ ভেঙে দেওয়া হলো নিউজিল্যান্ডের পার্লামেন্ট→ পাকিস্তানের কাছে হেরে এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশের→ সিরিয়ায় বাসে গুলিবর্ষণ, নিহত ৭
No icon

সারা দেশে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৫৫৬

দেশের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় (গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত) অভিযান চালিয়ে পুলিশ মোট ১ হাজার ৫৫৬ জনকে গ্রেপ্তার করেছে।

আজ শনিবার পুলিশ সদর দপ্তরের পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। খুদে বার্তায় বলা হয়, গ্রেপ্তার আসামির মধ্যে ১ হাজার ২৯ জন গ্রেপ্তারি পরোয়ানা ও মামলার আসামি। এ ছাড়া বিভিন্ন ঘটনায় ৫২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।