ঈদ উৎসব জাতীয় ঐক্যকে সুদৃঢ় করবে, প্রত্যাশা প্রধানমন্ত্রীরপবিত্র ঈদুল ফিতর আজ গাবতলী বাস টার্মিনাল ফাঁকা, যাত্রীর দেখা নেইসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতরকমলাপুরে যাত্রীর চাপ কমেছে
No icon

সাবেক এমপি শওকত-আজাদ-শাহীনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক তিন সংসদ সদস্যসহ নয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এর মধ্যে সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান ও তার স্ত্রী রওনক রহমান, সাবেক সংসদ সদস্য মো: আবুল কালাম আজাদ ও তার স্ত্রী রুহল আরা রহিম এবং সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার ও তার পরিবারের চার সদস্য- স্ত্রী ফারহানা জাহান মালা, দুই মেয়ে সামিয়া জাহান অন্তরা ও মাঈসা জাহান অহনা ও ছেলে জাবীর চাকলাদার।

আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এদিন দুদকের উপপরিচালক মো: সাইদুজ্জামান দু’টি আবেদনে সাতজন এবং উপপরিচালক মো: শফি উল্লাহ শাহীন চাকলাদারসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এসময় দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও মো: রেজাউর করিম রেজা শুনানি করেন। শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

সূত্র : বাসস