ঈদ উৎসব জাতীয় ঐক্যকে সুদৃঢ় করবে, প্রত্যাশা প্রধানমন্ত্রীরপবিত্র ঈদুল ফিতর আজ গাবতলী বাস টার্মিনাল ফাঁকা, যাত্রীর দেখা নেইসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতরকমলাপুরে যাত্রীর চাপ কমেছে
No icon

৪ দিনের রিমান্ডে দীপু মনি

রাজধানীর বাড্ডা থানার মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন রাজধানীর বাড্ডা থানায় করা সুমন সিকদার হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। এ সময় তার পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়।