যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রীদুপুরের মধ্যে ১১ জেলায় ঝোড়ো হাওয়ার আভাস, কমতে পারে তাপমাত্রাআগামী ৩০ দিন সম্পূর্ণভাবে ইরানের একক নিয়ন্ত্রণে থাকবে হরমুজ প্রণালিহামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, মঙ্গলবার দোহায় বৈঠকঅক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি
No icon

আমার সারা শরীর থরথর করে কাঁপছিল : অমীষা পটেল

এক প্রেম কথা’ মুক্তির ২৫ বছর পূর্ণ হয়েছে সম্প্রতি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করা অমীষা পটেল। সম্প্রতি ছবির শুটিংয়ের স্মৃতি ভাগ করে নিয়েছেন। বিশেষ করে প্রয়াত প্রবীণ অভিনেতা অমরীশ পুরীর সঙ্গে একটি দৃশ্য আজও মনে আছে তাঁর। শুটিংয়ের সময়ে থরথর কাঁপছিলেন অমীষা। কিন্তু কেন? 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অমীষা বলেন, “আমার অমরীশজির কথা খুব মনে পড়ে। ওঁর জন্য ভয় পেয়েছিলাম, এমন নয়। তিনি অসাধারণ একজন মানুষ ও সহ-অভিনেতা ছিলেন। তাঁর রসবোধ ছিল দারুণ। খুব মজার মানুষ ছিলেন। তাঁর মধ্যে এমন এক ধরনের হাস্যরস ছিল, যা কেউ কখনও ভাবতে পারবে না।” তাহলে কেন থরথরে করে কাঁপছিলেন অভিনেত্রী?

‘গদর’ ছিল অমীষার দ্বিতীয় ছবি। ছবির সেটে প্রথম দিন থেকেই তাঁকে কঠিন একটি দৃশ্যের মুখোমুখি হতে হয়েছিল। তাঁকে প্রথমেই অমরীশ পুরীর সঙ্গে একটি আবেগঘন দৃশ্যে অভিনয় করতে বলা হয়। ছবিতে অমরীশ তাঁর বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। সেই দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা মনে করে অভিনেত্রী বলেন, “‘গদর’-এ আমার প্রথম দৃশ্যই ছিল অমরীশজির সঙ্গে। আমি ভয়ে থরথর করে কাঁপছিলাম। আমার সারা শরীর কাঁপছিল। কিন্তু তাঁর সঙ্গে কাজ করা এক অসাধারণ অভিজ্ঞতা ছিল। তিনি আমার কাজকে খুব সহজ করে দিয়েছিলেন। তিনি কখনও আমাকে বুঝতে দেননি যে, তিনি এত বড় একজন অভিনেতা আর আমি একজন নতুন শিল্পী।”