যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রীদুপুরের মধ্যে ১১ জেলায় ঝোড়ো হাওয়ার আভাস, কমতে পারে তাপমাত্রাআগামী ৩০ দিন সম্পূর্ণভাবে ইরানের একক নিয়ন্ত্রণে থাকবে হরমুজ প্রণালিহামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, মঙ্গলবার দোহায় বৈঠকঅক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি
No icon

‘রকস্টার’ সিনেমায় মিথিলা ও শাকিব খান

শাকিব খানের সঙ্গে ‘রকস্টার’ সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ছবিটিতে তাঁর উপস্থিতি ছিল অল্প সময়ের জন্য। কিন্তু সেই উপস্থিতিই দর্শকের নজর কেড়েছে বলে মনে করছেন তিনি। প্রশংসা ও ভালোবাসার পাশাপাশি অবশ্য অন্য এক অভিজ্ঞতার কথাও জানালেন এই তারকা। তাঁর ভাষ্য, আলোচনায় আসার পর কাছের কিছু মানুষের আচরণে পরিবর্তন দেখছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে কুদৃষ্টি বা ‘ইভিল আই’( তাঁর ভাষ্যে) নিয়ে একটি পোস্ট দেন মিথিলা। সেখানে তিনি লেখেন, ‘কুদৃষ্টি সব সময় অপরিচিত মানুষের কাছ থেকে আসে না। অনেক সময় তা আসে সেই মানুষগুলোর কাছ থেকেই, যারা আপনার সঙ্গে একই টেবিলে বসে, আপনার সামনে হাসিমুখে কথা বলে, অথচ আপনার সাফল্যে অন্তরে অন্য অনুভূতি লালন করে।’