প্যারাগুয়ের ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত কোচএবার তাড়াইলের বিদ্যালয়ে খুলে পড়ল সিলিং ফ্যানযে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রীদুপুরের মধ্যে ১১ জেলায় ঝোড়ো হাওয়ার আভাস, কমতে পারে তাপমাত্রাআগামী ৩০ দিন সম্পূর্ণভাবে ইরানের একক নিয়ন্ত্রণে থাকবে হরমুজ প্রণালি
No icon

সাদা টি-শার্ট, খোলা চুলে বৃষ্টি মাখা পরী

তীব্র গরম আর দাবদাহের মাঝে যেন স্বস্তি এনে দিয়েছে ঝুম বৃষ্টি। আর সেই বৃষ্টির ছোঁয়ায় নিজেকে সিক্ত করেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। কোনো শুটিং সেটে নয়, বরং নিজের ভালো লাগা থেকেই বৃষ্টিভেজা মুহূর্ত উপভোগ করতে দেখা গেছে তাকে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে দেখা যায়, সাদা টি-শার্ট, খোলা চুল আর বৃষ্টির ফোঁটায় মাখামাখি এক স্নিগ্ধ উপস্থিতিতে ধরা দিয়েছেন পরীমনি। কখনো গাড়ির ওপর শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন, আবার কখনো বৃষ্টির শব্দে নিজেকে মেলে দিচ্ছেন প্রকৃতির মাঝে। সিক্ত চুলে তার স্বাভাবিক ও সাবলীল উপস্থিতি মুগ্ধ করেছে ভক্ত-অনুরাগীদের।ভিডিওটি প্রকাশের পরই মন্তব্যের ঘরে প্রশংসার বন্যা বয়ে যায়।

একজন লিখেছেন, ‘বৃষ্টি মাখা পরী’। আরেকজন মন্তব্য করেন, ‘প্রকৃতির মাঝে যেন নতুন করে নিজেকে খুঁজে পাচ্ছেন পরী’। আরেকজন লিখেন, ‘নারীর সৌন্দর্য মায়াবতী স্নিগ্ধতা আর আদরভরা, তার এক অনন্য উদাহরণ তুমি!’ কোনো বিতর্ক নয়, বরং সাধারণ এক বৃষ্টিভেজা বিকেলকে আপন সৌন্দর্যে বিশেষ করে তুলেছেন পরীমনি।