→ সাত ব্যাংকের লোকসান ১৫ হাজার কোটি টাকা→ আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার→ আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব→ ভোরের বৃষ্টিতে ভিজল রাজধানী→ ভর্তুকি দিয়ে পণ্যের দাম নিয়ন্ত্রণের সক্ষমতা কমেছে: তথ্য উপদেষ্টা
No icon

কোকো ফুডসকে ২ লাখ টাকা জরিমানা

ঢাকার আশুলিয়ায় কোকো ফুডস কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইনের আওতায় দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উৎপাদন প্রক্রিয়ায় স্বাস্থ্যবিধি না মানা, খাদ্যপণ্যে ব্যবহৃত রং ও ফ্লেভারের আমদানিকারকের তথ্য না থাকা এবং জেলি তৈরিতে ব্যবহৃত পানির পরীক্ষার প্রতিবেদন দেখাতে ব্যর্থ হওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে এই জরিমানা করা হয়।সোমবার (৯ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজের নেতৃত্বে আশুলিয়া থানাধীন আড়াগাঁও এলাকায় প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কারখানার মেঝেতে রেখেই সব ধরনের ফ্লেভারড জেলি প্যাকেট করতে দেখা যায়। যে সব রং ও ফ্লেভার ব্যবহার করে ফ্লেভারড জেলি ও ললিপপ উৎপাদন করা হয় তার মোড়কে আমদানিকারকের তথ্য ছিলো না। এছাড়া যে পানি দিয়ে ফ্লেভারড জেলি তৈরি করা হয় তার কোনো ধরনের ল্যাবটেস্ট রিপোর্ট দেখাতে ব্যর্থ হয় কারখানা কর্তৃপক্ষ।বিএসটিআইয়ের সনদ না নিয়েই আচার উৎপাদন ও বাজারজাত করছিল প্রতিষ্ঠানটি। এ সব অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী দুই লাখ অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সহায়ক কর্মী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিলেন।