ঈদে মিলাদুন্নবীতে বন্ধ বেনাপোল বন্দরের বাণিজ্যরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণসংসদের তৃতীয় অধিবেশন বসছে আগামীকালপাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যুযুক্তরাষ্ট্রের ৯০০ পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ কানাডার
No icon

ঈদে মিলাদুন্নবীতে বন্ধ বেনাপোল বন্দরের বাণিজ্য

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ রয়েছে।বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সবুর শেখ জানান, বুধবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ রয়েছে।বৃহস্পতিবার সকাল থেকে যথানিয়মে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম চলবে বলে জানান তিনি।বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বুধবার বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ফেরদৌস হোসেন খান।বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, বুধবার একদিনের জন্য বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাসের পর ভারতীয় খালি ট্রাকগুলো নিজ দেশে ফিরে যেতে পারবে।বেনাপোল স্থলবন্দর ও বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে প্রায় ৬০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে।পাশাপাশি চিকিৎসা, ব্যবসা ও বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন দেড় হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী এ পথে যাতায়াত করেন।