প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎজুলাই শহীদ দিবস আজনতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিনদুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেতত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত
No icon

লাকসামে আওয়ামী লীগের ১৬ কর্মী গ্রেপ্তার

কুমিল্লার লাকসামে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৬ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৩ জুন) গ্রেপ্তারদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী।

কামরুন্নাহার লাইলী জানান, শুক্রবার (১২ জুন) বিকালে হাউসিং এলাকা, লাকসাম পৌর শহরে জংশন, পশ্চিমগাঁওসহ উপজেলার বিভিন্ন স্থানে মিছিল করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।