আগস্টে তফসিলের জোর প্রস্তুতি ইসিতেট্রাম্পের হুমকির পর ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা শুরুতাপমাত্রা নিয়ে নতুন তথ্যআজ ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূতশিল্পে গ্যাস সংকট দ্রুত সমাধানের নির্দেশ প্রধানমন্ত্রীর
No icon

গাজী সালাউদ্দিনের এনআইডি ব্লক

দুর্নীতির অভিযোগ থাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব (সাময়িক অব্যাহতিপ্রাপ্ত) গাজী সালাউদ্দিন তানভীরের বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।