উপকূলে বৈরী আবহাওয়া: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেতডেঙ্গুর লক্ষণ দেখা দিলে প্রথম ২৪ ঘণ্টায় যে কাজগুলো জরুরিঢাকায় বজ্রবৃষ্টির আভাস, ১০ অঞ্চলে ঝড়ের আশঙ্কারোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীরঅবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ
No icon

সাকিব আল হাসানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু

ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন আজ (রবিবার) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারি, অবৈধ জুয়া ব্যবসা ও জুয়া প্রতিষ্ঠান, সোনা চোরাচালান, জালিয়াতির মাধ্যমে কাঁকড়া ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ, ক্রিকেটে দুর্নীতি এবং নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।