চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসে আগুনজাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধামহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজজ্বালানি সংকট: ফিলিপাইনে ‘জরুরি অবস্থা’ ঘোষণাশনিবারও প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত
No icon

ঢাকার মোহাম্মদপুরে দিনের বেলায় গাড়ি থামিয়ে ডাকাতি

রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকায় আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে গাড়িতে ভাঙচুর চালিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, মোহাম্মদপুরের বেড়িবাঁধ সড়ক হয়ে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড ৩ নম্বর সড়ক দিয়ে নেসলে কোম্পানির পণ্য পরিবহনকারী একটি গাড়ি যাচ্ছিল। এ সময় চারজন মোটরসাইকেলে এসে গাড়িটির পথ আটকায়। তারা দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির সামনের কাচ ভেঙে দেয়। পরে চালক গাড়ি থামালে গাড়ির ভেতরে থাকা টাকা লুট করে নেয় ডাকাতেরা।