‘গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি দেওয়া হচ্ছে, বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই’হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না জাপানঢাকাসহ ১৫ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাসপবিত্র শবে কদর আজ আজ দেশের ৫৩টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
No icon

খুলনার সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান গ্রেপ্তার

সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের তিন মামলায় খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রশীদুজ্জামান মোড়ল গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার ভোরে পটুয়াখালীর মহিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৬ ও র‍্যাব-৮–এর একটি যৌথ দল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হন রশীদুজ্জামান। গত ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে পদটি হারান। তিনি পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্যসচিব ছিলেন। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সহিংসতা ও বিস্ফোরক আইনের তিন মামলায় এজাহারভুক্ত আসামি রশীদুজ্জামান। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।