১৭ জেলার জন্য আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তাঢাকার আবহাওয়া আজ থাকবে যেমনএমপিওভুক্ত হচ্ছে না ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠানঅঝোর বৃষ্টি দিয়ে সকাল শুরু, ঝরবে টানা চারদিন প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, ব্যবহার শুরু হচ্ছে আজ
No icon

দুর্নীতির দুই মামলা থেকে খালাস পেলেন মির্জা আব্বাস

এক দিনে দুর্নীতির পৃথক দুটি মামলা থেকে খালাস পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকার পৃথক দুটি আদালত আজ বৃহস্পতিবার এই রায় দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

ঢাকার বিশেষ জজ আদালত-৬ এ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আদালতের বিচারক মাসুদ পারভেজ এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন মির্জা আব্বাস।