→ সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর→ একাদশে দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন শুরু আজ→ প্রাথমিকের শিক্ষক নিয়োগ না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী→ ৫ গোলের দারুণ লড়াইয়ে ইংল্যান্ডকে হারাল স্পেন→ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
No icon

চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৩ শিক্ষকের পদত্যাগ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষও পদত্যাগ করেছেন।শুক্রবার রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।তিনি বলেন, উপাচার্য অনুপম সেন বার্ধক্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন। এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. কাজী শামীম সুলতানা ও ট্রেজারার অধ্যাপক ড. তৌফিক সাঈদ পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র রাষ্ট্রপতি নিকট পাঠিয়ে দেয়া হবে।এর আগে, গত দুদিন উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে বুধবার থেকে তিনটি ক্যাম্পাসে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা।