আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজপে স্কেলের গেজেট জারির সম্ভাব্য তারিখ প্রকাশভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা ফের চালুর উদ্যোগ, ঢাকায় শুরু হচ্ছে বৈঠকহরমুজ প্রণালিতে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশদুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস
No icon

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও আশপাশের এলাকায় আজ আংশিক মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে প্রায় অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা।আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৯২ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।এ ছাড়া ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪০ মিনিটে।