→ কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান খায়রুল আনাম→ দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক→ চকবাজারের আগুন ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, শতকোটি টাকা ক্ষতির দাবি→ সচিব পদে পদোন্নতি পে‌লেন ৩ রাষ্ট্রদূত→ এইচএসসির ফল প্রকাশ কবে, জানা গেল
No icon

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা।আজ শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। বাতাস দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।এ ছাড়া আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আর আগামীকালের সূর্যোদয় হয় ভোর ৫টা ১৪ মিনিটে।