কোম্পানি কর পাঁচ বছরের জন্য অপরিবর্তিত থাকছেদাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪দুপুরের মধ্যে ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাসরামিসা ধর্ষণ ও হত্যা মামলার নথি হাইকোর্টে যাবে আজ‎চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
No icon

দুপুরের মধ্যে ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৬ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। এ ছাড়া এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।