একলাফে হাজার টাকা বাড়ল এলপিজি গ্যাসের দামইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনাচার বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস, ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতাসংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববারসময় দেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী
No icon

চার বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস, ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা

ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়াবিদ মো. ওমর ফারুক শনিবার দুপুরে গণমাধ্যমকে বলেন, শনিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।ভারি থেকে অতিভারি বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে, ফেনী, বরিশাল, কুমিল্লা, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, ঢাকা, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার কিছু স্থানে শনিবার বিকাল ৫ টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বা বৃষ্টি হতে পারে।বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে।

শনিবার দুপুর ১ থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিদুৎ চমকানোসহ পশ্চিম-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে আরেক সতর্কবার্তায় জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে, ১৩৪ মিলিমিটার। সময়ে সিলেটে বৃষ্টি হয়েছে ৭৫ মিলিমিটার, সৈয়দপুরে ৬১ মিলিমিটার।আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ঈশ্বরদীতে, ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সিলেট ও তেঁতুলিয়ায়, ১৯ ডিগ্রি সেলসিয়াস।