ঢাকায় বজ্রবৃষ্টির আভাসইশতেহার বাস্তবায়নের প্রথম উদ্যোগবড় যুদ্ধেও ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন সম্ভব হবে নাস্বর্ণের দাম কমল দেশের বাজারেসারাদেশে জ্বালানি তেলের জন্য ছোটাছুটি
No icon

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা নিয়েও নতুন তথ্য দিয়েছে সংস্থাটি।আজ সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং তা অস্থায়ীভাবে ঝড়ো হাওয়ার আকারে ৩০-৪০ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।তবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এবং আগামীকালের সূর্যেোদয় ভোর ৬টা ১৪ মিনিটে।