প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীকৃষি সেচ শতভাগ সোলারের আওতায় আনা হচ্ছে: কৃষিমন্ত্রীআরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলাসরকার দায়িত্ব নেওয়ার সময় হামের একটি টিকাও ছিল না: স্বাস্থ্যমন্ত্রীসৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
No icon

ছবি না থাকলেও এবার দেখা যাবে ডিসপ্লে পিকচার

হোয়াটসঅ্যাপ তো ব্যবহার করেন প্রায় সবাই। কিন্তু অনেকেই আছেন যারা ডিসপ্লে পিকচার ফাঁকাই রাখেন। সেখানে কোনও ছবি থাকে না। যা নতুন করে কাউকে মেসেজ করলে বেশ সমস্যার। ছবি না থাকায়, কে মেসেজ করেছে, তা বুঝতে একটু সমস্যা হয়। এছাড়া চ্যাটের সময় ডিসপ্লে ছবি না থাকলে অস্বস্তি বোধও করেন অনেকে। সেই সমস্যা এবার সমাধানের পথে। ইউজারদের জন্য দারুন এক ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এবার উলটোদিকের লোকটার ডিসপ্লে ছবি দেওয়া না থাকলেও তার ছবি দেখতে পাবেন আপনি। শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, এমনটাই জানিয়েছে জুকারবার্গের সংস্থা।

কীভাবে কাজ করবে নতুন ফিচার

নতুন ফিচার অনুযায়ী, যদি কোনো ব্যবহারকারী তার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ছবি না রাখেন, তাহলে সেই ব্যক্তির কন্টাক্টে সংরক্ষিত ছবিটি স্বয়ংক্রিয়ভাবে দেখাতে পারে অ্যাপটি। সাধারণত স্মার্টফোনে সংরক্ষিত নম্বরগুলো অনেক সময় ই-মেইল অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকে। বিশেষ করে জি-মেইল অ্যাকাউন্টের মাধ্যমে কন্টাক্ট তালিকায় অনেকের প্রোফাইল ছবি সংরক্ষিত থাকে। সেই ছবিকেই বিকল্প হিসেবে দেখানোর পরিকল্পনা করছে হোয়াটসঅ্যাপ।

গোপনীয়তা নিয়ে কী বলছে সংস্থা

নতুন ফিচার নিয়ে অনেকের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে এতে কি ব্যক্তিগত গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হবে? সংস্থার দাবি, ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়টি বিবেচনায় রেখেই এই ফিচার তৈরি করা হচ্ছে। তাই তথ্য ফাঁস বা ডাটা চুরির আশঙ্কা নেই বলেই জানানো হয়েছে।

এখনই কি ব্যবহার করা যাবে

বর্তমানে এই ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। অর্থাৎ সীমিত সংখ্যক ব্যবহারকারীর ওপর এটি পরীক্ষা করা হচ্ছে। ভবিষ্যতে ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য এটি চালু করা হতে পারে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি যদি কেউ আপনাকে ব্লক করে রাখেন, তাহলে এই নতুন ফিচার কাজ করবে না। সে ক্ষেত্রে আগের মতোই তার প্রোফাইল তথ্য দেখা যাবে না।