জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দদেশের ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাসএমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী আটকশিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমিতে হবে সৌরবিদ্যুৎ উৎপাদন, বনায়নজাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
No icon

ব্যাটিং ধসে সিরিজ হার বাংলাদেশের

ব্যাটিং ব্যর্থতার কারণে পাকিস্তানের কাছে ৫৭ রানে হেরেছে বাংলাদেশ। এই হারের ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান।লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২০১ রান সংগ্রহ করে। সাহিবজাদা ফারহান ৫২ এবং হাসান নওয়াজ ৫১ রান করেন। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ২ উইকেট নেন।জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৯ ওভারে ১৪৪ রানে অলআউট হয়ে যায়। উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ৪৪ রান যোগ করলেও, এরপর মাত্র ১৮ বলের মধ্যে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং ধসে পড়ে দলটি। শেষ দিকে তানজিম হাসান সাকিব ৩১ বলে একটি চার ও ৫টি ছক্কায় ৫০ রান করেন। তবে বাকিরা উল্লেখযোগ্য রান করতে পারেননি।এই পরাজয়ের ফলে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। আগামী ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে লড়বে লিটন দাসের দল।