বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদে গ্যালারির নামকরণদেশে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংকঅনির্দিষ্টকালের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্পঅনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার হবে
No icon

সাতে সাত রংপুর, জয়ে শীর্ষে

তিন ম্যাচে তিন জয়—এমন নিখুঁত পরিসংখ্যান নিয়েই ঢাকা থেকে সিলেটে যায় রংপুর রাইডার্স। তিনে তিন নিয়ে আরেকটি দলও সিলেটে গিয়েছিল। সেই দলটির নাম ঢাকা ক্যাপিটালস। তিন জয় নয়, তিন হার নিয়েই ঢাকা ছেড়েছিল দলটি।

সিলেট পর্ব শেষেও পয়েন্ট তালিকার বিপরীত মেরুতে থেকেই চট্টগ্রামে যাচ্ছে রংপুর ও ঢাকা। রংপুর তো অজেয়ই রইল। কাল রাতে রোমাঞ্চকর ম্যাচে খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়ে টানা সপ্তম জয় পেয়েছে রংপুর। তাতে সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সেরা চারে থেকে প্লে-অফ খেলাটা প্রায় নিশ্চিতই করে ফেলেছে দলটি।