চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসে আগুনজাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধামহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজজ্বালানি সংকট: ফিলিপাইনে ‘জরুরি অবস্থা’ ঘোষণাশনিবারও প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত
No icon

বল হাতে জ্বলে উঠলেন সাকিব আল হাসান

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বল হাতে নিজের সেরাটা দিতে পারছিলেন না সাকিব আল হাসান। এমনকি নিজের বোলিং কোটার ৪ ওভারও শেষ করতে পারেননি অনেক ম্যাচে। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে প্রথম ম্যাচে ছিলেন উইকেটশূন্য

তবে দ্বিতীয় ম্যাচে ভ্যাঙ্কুবার নাইটসের বিপক্ষে ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলা টাইগার্সের এই অধিনায়ক। প্রথম ম্যাচের মতো এদিনও বল হাতে জ্বলে উঠেছেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। টুর্নামেন্টে কাল প্রথম জয়ও পেয়েছে বাংলা টাইগার্স।