→ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন→ ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু→ ফের শঙ্কায় পোশাক খাত→ শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা→ সশস্ত্র বাহিনী দিবসে আজ বিএনপির র‌্যালি
No icon

সশস্ত্র বাহিনী দিবসে আজ বিএনপির র‌্যালি

সশস্ত্র বাহিনী দিবস ২১ নভেম্বর উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে র;্যালি করবে বিএনপি। দলটির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে র;্যালির আয়োজন করেছে বিএনপি। সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র?্যালিটি শুরু হবে। এতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন।