প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, ব্যবহার শুরু হচ্ছে আজ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেতলেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২ হাজার ৫২১নারীদের এলপিজি কার্ড দেবে সরকারবিদেশে কর্মী পাঠানো ৪২ শতাংশ কমেছে
No icon

ইশরাকের মেয়র পদ নিয়ে শুনানি বুধবার

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানি হবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। 

মঙ্গলবার (২৭ মে) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এই আদেশ দেন। আদালতে লিভ টু আপিলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম মুসা।