প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, ব্যবহার শুরু হচ্ছে আজ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেতলেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২ হাজার ৫২১নারীদের এলপিজি কার্ড দেবে সরকারবিদেশে কর্মী পাঠানো ৪২ শতাংশ কমেছে
No icon

মহাসমাবেশ শেষে নতুন দুটি কর্মসূচি দিল হেফাজতে ইসলাম

মহাসমাবেশ থেকে নতুন দুটি কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন এবং আগামী ২৩ মে বাদ জুমা চার দফা আদায়ে বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি।

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এসব কর্মসূচি ঘোষণা করেন। আজ শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ শুরু হয়। বেলা সোয়া একটার দিকে সমাবেশ শেষ হয়।