প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, ব্যবহার শুরু হচ্ছে আজ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেতলেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২ হাজার ৫২১নারীদের এলপিজি কার্ড দেবে সরকারবিদেশে কর্মী পাঠানো ৪২ শতাংশ কমেছে
No icon

যশোরে সংঘর্ষে পণ্ড হলো বিএনপির দুই পক্ষের সমাবেশ

যশোরের শার্শা উপজেলায় বিএনপির দুই পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নিয়েছে। আজ মঙ্গলবার শার্শা উপজেলার গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বেলা তিনটায় দুই পক্ষের সমাবেশ ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সমাবেশ পণ্ড হয়ে গেছে।

সংঘর্ষে তিনজন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। পুলিশ ঘটনাস্থলে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।