প্রশ্নফাঁসের প্রচারণাটি স্রেফ গুজব: শিক্ষামন্ত্রীসারাদেশে হতে পারে বজ্রবৃষ্টিসাংবাদিকদের সঙ্গে ডিনারের সময় ‘গুলির শব্দ’, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকেমাত্র দুই মাসে আর কোনো সরকার এত অজনপ্রিয় হয়নি: নাহিদ ইসলামঢাকা ট্যাকসেস বার নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ
No icon

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতি গ্রেফতার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেফতার করা হয়েছে। আশুলিয়া থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ। ঢাকা জেলার এসপি আহম্মদ মুঈদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানী থেকে ভোরে তাকে গ্রেফতার করে পুলিশ। আশুলিয়া থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মুদ্দাসির খান জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আদালতে পাঠানো হবে বলেও জানান এসপি আহম্মদ মুঈদ।