প্রশ্নফাঁসের প্রচারণাটি স্রেফ গুজব: শিক্ষামন্ত্রীসারাদেশে হতে পারে বজ্রবৃষ্টিসাংবাদিকদের সঙ্গে ডিনারের সময় ‘গুলির শব্দ’, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকেমাত্র দুই মাসে আর কোনো সরকার এত অজনপ্রিয় হয়নি: নাহিদ ইসলামঢাকা ট্যাকসেস বার নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ
No icon

জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হতে পারে: শিশির মনির

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করার আদেশ আগামীকাল মঙ্গলবার প্রত্যাহার করা হতে পারে বলে জানিয়েছেন জামায়াত নিযুক্ত আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

আজ সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের শিশির মনির এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শেষ মুহূর্তে, ১ আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনার সরকার।