ঢাকা ট্যাকসেস বার নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগপাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাওনিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বেড়েছে ডিম ও মাছের দাম২১ জেলায় বইছে তাপপ্রবাহবাংলাদেশে হাম এখন উচ্চ ঝুঁকিপূর্ণ রোগ
No icon

সাবেক মন্ত্রী ইনুকে গ্রেপ্তার করে নেয়া হয়েছে ডিবি কার্যালয়ে

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

হাসানুল হক ইনুকে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।