জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে সরকারের হাতে সুযোগ আছে: সিপিডিঈদ উপলক্ষে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশখুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীতাপমাত্রা নিয়ে নতুন তথ্য
No icon

নিরাপদে গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপি নেতারা

গোপালগঞ্জে সমাবেশ শেষে অবরুদ্ধ হয়ে পড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা নিরাপদে জেলা ছেড়েছেন।

বুধবার (১৬ জুলাই) বিকাল ৫টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় বের হয় তাদের গাড়িবহর।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন জানিয়েছেন, তারা বিকাল ৫টার পরে গোপালগঞ্জ ছেড়ে বের হয়ে যান।

কড়া পাহাড়ায় তাদের ১৫ থেকে ১৬টি গাড়ির বহর গোপালগঞ্জ ছাড়েন। এই বহরে এনসিপি নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা রয়েছেন।