মিশরের ভূমিকম্পে ইসরায়েলে কম্পন, ক্ষতির খবর নেইবৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে আগামী ৩ থেকে ৪ দিনবন্যা নিয়ে দুঃসংবাদএনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটিএমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বদলি চালু
No icon

ভিন্ন উপায়ে ইরানকে দমনের চেষ্টা করছে মার্কিন সেনা

ইরানের ওপর সামরিক চাপ বৃদ্ধি এবং দেশটিকে 'শাস্তি' দেওয়ার নতুন, সৃজনশীল ও অপ্রথাগত উপায়ের সন্ধান চাইছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেনটকম) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সম্প্রতি সামরিক বিশ্লেষকদের কাছে পাঠানো এক ইমেইলে এই বিষয়ে নতুন চিন্তাভাবনা ও আইডিয়া আহ্বান করেছেন। সিএনএনের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে দায়িত্বপ্রাপ্ত মার্কিন সেন্ট্রাল কমান্ডের গোয়েন্দা শাখার এক কর্মকর্তা সামরিক বিশ্লেষকদের কাছে একটি ইমেইল পাঠান। সেখানে বলা হয়, "আমরা ইরানকে চাপ দেওয়া ও শাস্তি দেওয়ার জন্য নতুন, সৃজনশীল এবং অপ্রথাগত উপায়ের সন্ধান করছি।" ইমেইলের মাধ্যমে এভাবে সামরিক সদস্যদের থেকে মত বা আইডিয়া চাওয়াকে সামরিক পরিভাষায় বেশ ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে সিএনএন জানায়, ইরানের বিরুদ্ধে লাগাতার সামরিক পদক্ষেপ ও বিমান হামলা চালানোর পরও তেহরানকে যুক্তরাষ্ট্রের শর্তে চুক্তিতে বাধ্য করা সম্ভব হয়নি। এতে ট্রাম্প প্রশাসনের সামনে সামরিক ও কূটনৈতিক বিকল্প সীমিত হয়ে পড়েছে। প্রচলিত কৌশল কাঙ্ক্ষিত ফলাফল না দেওয়ায় নতুন বিকল্প খুঁজতে সেনটকমের অভ্যন্তরে এই আইডিয়া বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।

বিষয়টি নিয়ে সেনটকমের মুখপাত্র ক্যাপ্টেন টিমোথি হকিন্স জানান, মার্কিন সেন্ট্রাল কমান্ড দীর্ঘদিন ধরে উদ্ভাবনী ও কার্যকর উপায়ে কাজ করার জন্য পরিচিত। বাহিনীর সর্বোচ্চ কার্যক্ষমতা অর্জনে সব পদমর্যাদার সদস্যদের কাছ থেকে গঠনমূলক মতামত নেওয়া তাদের স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে হামলার হুমকি দিলেও আঞ্চলিক মিত্রদের অনুরোধে শেষ মুহূর্তে তা স্থগিত করেন। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) মূল্যায়নে দেখা গেছে, কেবল বিমান হামলা দিয়ে তেহরানকে আলোচনায় নতিস্বীকার করানো কঠিন।