দুপুরের মধ্যে ১৪ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত জারিআজ বিশ্ব বাবা দিবসখেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রীআবার হরমুজ প্রণালি বন্ধ করল আইআরজিসি, জাহাজ চলাচলে সতর্কতাজনগণের রায় বাস্তবায়নে শ্রমিক জনতার আন্দোলন অব্যাহত থাকবে--  অধ্যাপক মুজিবুর রহমান এমপি
No icon

আবার হরমুজ প্রণালি বন্ধ করল আইআরজিসি, জাহাজ চলাচলে সতর্কতা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে বাণিজ্যিক ও অন্যান্য জাহাজকে ওই এলাকায় না যেতে সতর্ক করেছে।আইআরজিসি নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং যুদ্ধবিরতি-সংক্রান্ত প্রতিশ্রুতি রক্ষায় যুক্তরাষ্ট্রের ব্যর্থতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা দাবি করেছে, বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে প্রবেশকারী জাহাজগুলোর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে প্রণালিটি বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।তবে হরমুজ প্রণালি বাস্তবে কতটা সময়ের জন্য বন্ধ থাকবে এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল কতটা ব্যাহত হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।