মির্জা আব্বাস আইসিইউতে, চলছে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতিজাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধাযেসব জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কাইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৫০, ভবন ক্ষতিগ্রস্তপ্রথম দিনে নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন
No icon

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৫০, ভবন ক্ষতিগ্রস্ত

ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন মানুষ আহত হয়েছে। কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে ইসরায়েল নিশ্চিত করেছে।এদিকে একই সময় ইরানও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘোষণা দিয়েছে। ইসরায়েল ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শহর জারজিরের একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। এতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে আগুন লেগে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, তাদের প্যারামেডিকরা মোট ৫৮ জনকে চিকিৎসা দিয়েছেন। দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, আহতদের মধ্যে ৩৪ বছর বয়সী একজন নারী রয়েছেন যার পিঠে স্প্লিন্টার লেগেছে। কাঁচের আঘাতে ১৭ বছর বয়সী এক কিশোরী আহত হয়েছে। খবর- সিএনএনইসরায়েল ফায়ার অ্যান্ড রেসকিউ প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, হামলায় একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তায় দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি ও ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, উত্তরাঞ্চলে সাইরেন বাজার পর তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। তার পরপরই এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।আগের দিন বৃহস্পতিবার জাতির উদ্দেশে প্রথম ভাষণে শক্রদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেন আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব।ইরানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে দেশটির নতুন সর্বোচ্চ নেতা বলেন, হামলার মুখেও সেনাবাহিনী ইরানকে পরাধীন বা বিভক্ত হওয়া থেকে রক্ষা করেছে। দেশ যখন চাপের মুখে ও আক্রান্ত, তখন যেসব সাহসী যোদ্ধা দারুণ কাজ করছেন, আমি তাঁদের ধন্যবাদ জানাতে চাই।তিনি বলেন, স্কুলের শিশুসহ শহীদ সব শিশুদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য ইরানের এখনও হরমুজ প্রণালী বন্ধ রাখার কৌশল অবলম্বন করা উচিত।মোজতবা খামেনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের বন্ধুত্বের নীতি রয়েছে। তবে তিনি দেশগুলোকে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার পরামর্শ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, ইরান ওই ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখবে। ইরানের নতুন নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বক্তৃতায় মোজতবা খামেনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। তিনি বলেন, শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখা অব্যাহত থাকবে।এদিকে ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীরা জানিয়েছে, তারা ইরানের পাশে আছে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেছেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও তাদের দায়িত্ব পালন করবে । ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইরানকে সাহায্য করতে চায় বলে জানান তিনি।খামেনি বলেন, ইরান তার প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব রক্ষায় বিশ্বাসী। তবে তারা (ইরান) শুধুমাত্র মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং এই হামলা অব্যাহত থাকবে।প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা শুরু করার পর থেকে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলায় এখন পর্যন্ত ১ হাজার দুই শর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও আছেন। আহত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় কয়েকটি দেশে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান।