বিএনপির তিন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজবেলুচিস্তানে সেনা অভিযানে ৯২ সন্ত্রাসীসহ নিহত ১২৫সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে আজবিএনপির মিত্ররা ভোটের মাঠে ভালো নেইঅপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা
No icon

বেলুচিস্তানে সেনা অভিযানে ৯২ সন্ত্রাসীসহ নিহত ১২৫

পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশ বেলুচিস্তানে সংঘর্ষের ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত হয়েছেন ১২৫ জন। আইএসপিআর জানায়, গতকাল শনিবার কুয়েটা, মাস্তং, নুশকি, দলবন্দিন, খারান, পাঞ্জগুর, তুম্প, গওয়াদার ও পাসনিসহ একাধিক জেলায় সমন্বিত হামলা চালায় ফিতনা আল-হিন্দুস্তান নামের একটি গোষ্ঠী।নিহত বন্দুকধারীদের মধ্যে তিনজন আত্মঘাতী হামলাকারী ছিল বলেও জানা গেছে।দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, বেলুচিস্তানে চালানো ব্যাপক ক্লিয়ারেন্স অভিযানে ভারত সমর্থিত ৯২ বন্দুকধারী নিহত হয়েছেন। একই সঙ্গে অভিযানে প্রাণ হারান নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য। বন্দুকধারীদের হামলায় ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু, বয়স্ক ও শ্রমিকরাও ছিলেন।এদিকে সামরিক বাহিনীর দাবি, গোয়েন্দা তথ্যে নিশ্চিত হওয়া গেছে, হামলাগুলো পাকিস্তানের বাইরে থেকে পরিকল্পিত ও পরিচালিত হয়েছে এবং বন্দুকধারী নেতারা সরাসরি হামলাকারীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী অভিযান প্রায় শেষ পর্যায়ে।এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি দাবি করেন, হামলার পরিকল্পনা ভারত থেকে করা হয়েছে এবং দায়ীদের আন্তর্জাতিক পরিসরে উন্মোচন করা হবে। এদিকে নিরাপত্তাজনিত কারণে পাঞ্জাব থেকে বেলুচিস্তানের সব সড়কপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।