ঢাকা ট্যাকসেস বার নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগপাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাওনিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বেড়েছে ডিম ও মাছের দাম২১ জেলায় বইছে তাপপ্রবাহবাংলাদেশে হাম এখন উচ্চ ঝুঁকিপূর্ণ রোগ
No icon

তেহরানের শাসকদের চড়া মূল্য দিতে হবে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে চড়া মূল্য দিতে হবে। আজ বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিরসেভা শহরের সরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর ইরানকে এই হুঁশিয়ারি দেন নেতানিয়াহু।

এক্স পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী লিখেন, ‘আজ সকালে, ইরানের সন্ত্রাসী স্বৈরশাসকেরা বিরসেভা শহরের সরোকা হাসপাতালে ও দেশের মধ্যাঞ্চলে বেসামরিক নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র ছুড়েছে।’ তিনি আরও লেখেন, ‘আমরা তেহরানের শাসকদের চড়া মূল্য দিতে বাধ্য করব’।