প্রশ্নফাঁসের প্রচারণাটি স্রেফ গুজব: শিক্ষামন্ত্রীসারাদেশে হতে পারে বজ্রবৃষ্টিসাংবাদিকদের সঙ্গে ডিনারের সময় ‘গুলির শব্দ’, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকেমাত্র দুই মাসে আর কোনো সরকার এত অজনপ্রিয় হয়নি: নাহিদ ইসলামঢাকা ট্যাকসেস বার নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ
No icon

বেনিয়ামিন নেতানিয়াহুর সিজারিয়ার বাসভবনের কাছে ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিজারিয়ার বাসভবনের কাছে রোববার রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একই সময় হাইফা, তেল আবিবসহ আরও কয়েকটি শহরে সরাসরি আঘাত হেনেছে ইরানের ছোড়া মিসাইল।

দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, নেতানিয়াহুর বাসভবনের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাদেরার একটি বিদ্যুৎ কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলার পর স্থানীয়দের সংরক্ষিত এলাকায় আশ্রয় নিতে আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী।