→ হরমুজ প্রণালিতে সাতটি জাহাজে আগুন→ ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ→ আসামি নিয়ে ফেরার পথে কাভার্ডভ্যানচাপায় এসআই ও বিএনপি নেতা নিহত→ ঋণের পাহাড়ে বিশ্ব অর্থনীতি শীর্ষে যুক্তরাষ্ট্র→ কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া
No icon

জেরুজালেমে নেতানিয়াহুবিরোধী বিশাল বিক্ষোভ

হাজারো বিক্ষোভকারী বুধবার জেরুজালেমে সমবেত হয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেয়। তারা অভিযোগ করে, তিনি গণতন্ত্র দুর্বল করার পাশাপাশি গাজায় হামলা ফের শুরু করেছেন, যা সেখানে আটক জিম্মিদের জীবনের তোয়াক্কা না করেই করা হয়েছে।

বিক্ষোভকারীরা পার্লামেন্টের কাছে জড়ো হয়ে ‘তুমি নেতা, তাই দায় তোমার’ এবং ‘তোমার হাতে রক্ত’—এমন স্লোগান দেয়। এটি ছিল মাসখানেকের মধ্যে জেরুজালেমে অনুষ্ঠিত সবচেয়ে বড় বিক্ষোভ।