মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে তুরস্কের হুদা পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ফিকির কারাভিল এর সৌজন্য সাক্ষাৎ১৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস, সতর্কসংকেতট্রাম্পের কঠোর অবস্থান, ফের যুদ্ধে প্রস্তুত ইরানবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজইরানের হামলায় ১৬ মার্কিন সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত
No icon

কুড়িগ্রামে জেঁকে বসেছে তীব্র শীত, তাপমাত্রা নেমে ১২ ডিগ্রিতে

কুড়িগ্রামে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জেঁকে বসেছে তীব্র শীত। মঙ্গলবার ভোর ৬টায় রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস।হিমেল হাওয়া ও বাতাস যেন আগেভাগেই এসে পৌঁছেছে দেশের উত্তর জনপদের জেলা কুড়িগ্রামে। প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা, হিমেল বাতাস আর ঠান্ডা।রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার গণমাধ্যমকে বলেন, আজ মঙ্গলবার জেলায় ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন গণমাধ্যমকে বলেন, ৯টি উপজেলাতে ৬ লাখ করে মোট ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কম্বল ক্রয় করা হচ্ছে। তা তালিকা করে শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।