ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারেমনোনয়নপত্র বাছাই আজরাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আজ৬ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
No icon

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

ফের ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।দুর্ঘটনা এড়াতে শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ওই রুটে সকল ফেরি সার্ভিস বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।দৌলতদিয়া ঘাটে কর্মরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি)-এর সহকারী মহাব্যবস্থাপক (এজিএম বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশা কেটে গেলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে পুনরায় ফেরি চলাচল চালু করা হবে।