মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে তুরস্কের হুদা পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ফিকির কারাভিল এর সৌজন্য সাক্ষাৎ১৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস, সতর্কসংকেতট্রাম্পের কঠোর অবস্থান, ফের যুদ্ধে প্রস্তুত ইরানবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজইরানের হামলায় ১৬ মার্কিন সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত
No icon

দিনাজপুরের তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

শীত জেঁকে বসেছে দেশের উত্তর জনপদে। ক্রমশ কমছে তাপমাত্রা। গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে শুরু হচ্ছে হিমেল বাতাস। আর তার সঙ্গে যোগ দিচ্ছে ঘন কুয়াশা। আজ সকাল ৬টায় এ অঞ্চলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা।স্থানীয়রা জানান, সকালের দিকে আর সন্ধ্যা থেকে শীতের অনুভূতি বেশি হচ্ছে। সকালে কুয়াশা আর শীতটা বেশি থাকে, বেলা ১০টার পরে শীতের তীব্রতা কমে যায়।দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ শনিবার সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার।