মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে তুরস্কের হুদা পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ফিকির কারাভিল এর সৌজন্য সাক্ষাৎ১৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস, সতর্কসংকেতট্রাম্পের কঠোর অবস্থান, ফের যুদ্ধে প্রস্তুত ইরানবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজইরানের হামলায় ১৬ মার্কিন সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত
No icon

সৈয়দপুরে ঘন কুয়াশায় বিঘ্নিত বিমান ওঠানামা

নীলফামারীর সৈয়দপুরে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে দুটি ফ্লাইট নামতে পারেনি।এ অবস্থায় বিমানের যাত্রীরা রানওয়েতে অপেক্ষা করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হলে প্লেন চলাচল স্বাভাবিক হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, এই জনপদে তীব্র শীত ও কুয়াশার মাত্রা বেড়েছে। বিশেষ করে সকালে ও রাতে ঘন কুয়াশা পড়ছে। বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) ছিল ২০০ মিটার। প্লেন চলাচলের জন্য সাধারণত ২০০০ মিটার ভিজিবিলিটি প্রয়োজন।সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো ফ্লাইট বাতিল করা হয়নি। তবে কুয়াশার কারণে ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। সকালের নভোএয়ার ও এয়ার এস্ট্রার ফ্লাইট দুটি এখনো নামতে পারেনি। কুয়াশা কেটে গেলে এবং ভিজিবিলিটি বাড়লে প্লেন চলাচল স্বাভাবিক হবে।