খুরশীদ আলমকে অপসারণে ইসলামী ব্যাংকে স্বস্তি, কমেছে আমানত তোলার চাপঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে২ সন্তানের পর মাতৃত্বকালীন ছুটি সীমিতের বিধান চ্যালেঞ্জ করে রিট আবেদনসৃজনশীল অর্থনীতির পথে বাংলাদেশহরমুজে জাহাজ চলাচল শুরুর দাবি ট্রাম্পের, টোল নেবে ইরান
No icon

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ (১৬ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্যান্ত সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে। আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।