২৬ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরলো ইস্টার্ন রিফাইনারিঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেতরাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, যাত্রীকে ছুরিকাঘাতরাশিয়া-ইউক্রেনের মধ্যে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পেরলক্ষ্য অর্জনে ব্যর্থ ডোনাল্ড ট্রাম্প
No icon

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, যাত্রীকে ছুরিকাঘাত

রাজধানীর বিমানবন্দরে ট্রেনের ভিতরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওমর ফারুক শাওন (২৬) নামে যাত্রী আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আহতকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।সেখানে আহতের শশুর নাহিদ হাসান জানিয়েছেন, শাওন ক্ষুদ্র ব্যবসায়ী। সে শুক্রবার গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর রেল স্টেশন থেকে ট্রেনে উঠে। ট্রেনটি স্টেশন ছাড়ার পর পর চারজন ছিনতাইকারী তাকে পেটে ছুরিকাঘাত করে এবং তার কাছে থাকা নগদ তিন হাজার টাকা নিয়ে যায়।বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।ভুক্তভোগী শাওন গাজীপুরের মৌচাক এলাকার ইউসুফ সরদারের ছেলে।