৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কাযুদ্ধ থেকে বের হওয়ার পথ পাচ্ছেন না ট্রাম্প, উভয় সংকটে মার্কিন প্রেসিডেন্টরাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্টএকযোগে ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীকে পাওনা দেবে সরকারসিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৮
No icon

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৮

ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৮ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশ জানিয়েছে সিলেট থেকে ঢাকাগামী একটি ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটমুখী বেঙ্গল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন মারা যায়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরেক শিশু।নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান। তিনি জানান ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।